বেলাবতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
দুলাল সরকার, বেলাব (নরসিংদী): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বেলাবে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার এন.ভি.এস. মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি’র ৭ নং ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা মো. মাসুদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মো. হুমায়ুন কবির শরীফ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহির মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট (অব.) রফিকুল ইসলাম আলকাছ, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মো. আহসান হাবীব বিপ্লব বলেন, “এমন একটি খেলায় অংশ নিতে পেরে আমি গর্বিত। খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে। তাই ছাত্র-যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।”
মাঠের চারপাশে শত শত দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় তারেক রহমান ফুটবল একাদশ বনাম আরাফাত রহমান কোকো ফুটবল একাদশ। খেলায় আরাফাত রহমান কোকো ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে তারেক রহমান একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
Leave a Reply