1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

বিশ্বকাপের ম্যাচ সরাতে চাইছে বাংলাদেশ, ভারতীয় বোর্ড মুখ খুলল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারছেন না। ভারতে চলমান বাংলাদেশ বিরোধী মনোভাবের কারণে পরিস্থিতি ক্রমেই বৈরী হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর কথা ভাবছে।

মোস্তাফিজুর রহমান ও আইপিএল বিতর্কের রেশ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চিঠিতে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার অনুরোধ থাকবে বলে জানা গেছে। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। আসর চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’-তে। তাদের সঙ্গে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায়। আর একটি ম্যাচ মুম্বাইয়ে। তবে বিসিসিআই মনে করে, এখন সূচি বদলানো প্রায় অসম্ভব। সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘কারও ইচ্ছেমতো ম্যাচ বদলানো যায় না। এটা লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলের কথা ভাবুন। তাদের বিমান টিকিট, হোটেল সব বুক করা।’

ওই সূত্র আরও বলেছে, ‘প্রতিদিন তিনটি করে ম্যাচ আছে। তার একটি শ্রীলঙ্কায়। সম্প্রচার দলও জড়িত। তাই বিষয়টি বলা যত সহজ, করা তত সহজ নয়।’

এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর। আইপিএল ২০২৬-এর আগে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে দলে রাখেনি। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মোস্তাফিজকে ছাড়তে হয় ‘সাম্প্রতিক পরিস্থিতি’ বিবেচনায়।

এরপরই শনিবার রাতে জরুরি বৈঠক করে বিসিবি। জানা গেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশেও আইসিসির কাছে বিষয়টি তোলা হচ্ছে। সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লেখেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছি পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে।’

তিনি আরও লেখেন, ‘চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না। তাই আমি বোর্ডকে অনুরোধ করতে বলেছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’

বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। ৯ ফেব্রুয়ারি ইতালি। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এই তিনটি হবে কলকাতায়। ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ হবে মুম্বাইয়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান