1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

শীতে ত্বক শুষ্ক-জেল্লাহীন, প্রাণ ফেরানোর কৌশল শেখালেন মাধুরী দীক্ষিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ছবি- সংগৃহীত

শীতে ক্রমশই নামছে তাপমাত্রার পারদ। বাতাসে হিমেল পরশ। এ সময় আর্দ্রতায় কমতে থাকে ত্বকের। যার ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক, উধাও হয় জেল্লা। কিন্তু শীতে পার্টি-অনুষ্ঠান, পিকনিক-বিয়েবাড়ির আয়োজনে আনন্দ, হইহুল্লোড় সব যেন মাটি হয়ে যায়। শ্রীহীন মুখ, খসখসে হয়ে যায় ত্বক। এ সময় কীভাবে আবার ঝলমলিয়ে উঠবে ত্বক, তা-ও আবার মাত্র এক সপ্তাহেই?

সৌন্দর্য ধরে রাখতে তাই নিয়মিত ত্বক ও চুলের যত্ন নেওয়া প্রয়োজন। বি-টাউনের তারকারাও নানা সময়ে জানিয়েছেন, ধারাবাহিকভাবেই রূপচর্চা করেন তারা। আর দরকার উপযোগী সঠিক উপকরণ বেছে নেওয়া এবং পদ্ধতি জানা।
শীতে ত্বকের জেল্লা ফেরানোর এমনই এক উপায়ের হদিস দিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শীতের দিনেও তিনি কীভাবে ত্বক ঝলমলে রাখেন।

অভিনেত্রী একটি বিশেষ ফেসপ্যাকের কথা বলেছেন। সেই ফেসপ্যাকটি বানানোর জন্য লাগবে ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল আর ২ ফোঁটা এসেনশিয়াল অয়েল। সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে প্যাকটি মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর মিনিট ১৫ রেখে সামান্য গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই ত্বকে আসবে জেল্লা। নিয়মিত এ প্যাক ব্যবহার করলে তবেই ফল পাবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান