1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

ঢাকা-৮ আসনে হামলার অভিযোগ: মির্জা আব্বাসের ‘সন্ত্রাসী বাহিনী’র বিচার দাবি নাসীরুদ্দিন পাটওয়ারীর

তুষার পাঠান
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপির নেতা মির্জা আব্বাসের অনুসারীরা তাঁর ও তাঁর দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার সারা দেশের মানুষের কাছে দিয়েছেন বলে দাবি করেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফকিরাপুলে নিজের নির্বাচনী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে হাবিবুল্লাহ কলেজে হামলার শিকার হওয়ার কথা জানান তিনি।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের টাকার বিরুদ্ধে কথা বলার পরই তাঁদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে-দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানিয়ে তিনি বলেন, হাবিবুল্লাহ কলেজে প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডে অনিয়মের অভিযোগ রয়েছে। হামলায় সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন জড়িত বলে দাবি করেন তিনি।

নিরাপত্তা ও নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তা নিশ্চিত না হলে মাঠে থাকার যৌক্তিকতা কী, সে বিষয়ে নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে। তিনি বলেন, ভোটে জিতুন বা হারুন, ঢাকা-৮ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান