1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬

চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস শোবিজে ক্যারিয়ার শুরু করেছেন উপস্থাপনা দিয়ে। তার উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।

অনুষ্ঠানটি কি আর ফিরবে? প্রায়ই এমন প্রশ্ন শুনতে হয় তাকে। অবশেষে দেবাশীষ বিশ্বাস জানালেন, তার উপস্থাপনায় আবার ফিরছে পথের প্যাঁচালী। আসন্ন রোজার ঈদের পর একুশে টেলিভিশনে শুরু হবে এর নতুন সিজন। পথের প্যাঁচালী নতুন করে শুরু হওয়ার খবরে উচ্ছ্বসিত দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, ‘একুশে টেলিভিশন এবং পথের প্যাঁচালী অনুষ্ঠানই আমাকে দেবাশীষ বিশ্বাস বানিয়েছে, এই কথার মধ্যে কোনো ভুল নেই। বাংলাদেশের মানুষ ২৬ বছর ধরে একটানা আমাকে চিনে যাচ্ছে, ভালোবেসে যাচ্ছে এটার প্রথম এবং প্রধান কারণ পথের প্যাঁচালী। এই অনুষ্ঠান নিয়ে আবার আসব, এটা ভাবতেই নিজের মধ্যে অন্য রকম ভালো লাগা কাজ করছে। ভীষণ অপেক্ষায় আছি।’

পথের প্যাঁচালীর ফেরার পরিকল্পনা কীভাবে হলো, জানতে চাইলে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সম্প্রতি একুশে টেলিভিশন আমাকে ডেকেছিল। সেখানে একাধিক অনুষ্ঠান নিয়ে কথা হয়েছে। এর মধ্যে পথের প্যাঁচালীও আছে। পথের প্যাঁচালীকে নতুনভাবে নিয়ে আসা যায় কি না, এ নিয়ে আমাদের অনেক আলাপ হয়েছে। সেখান থেকেই শুরু।

ঈদের পর একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী, সে সময় থেকে পথের প্যাঁচালীর নতুন সিজন শুরুর পরিকল্পনা রয়েছে।’

দেবাশীষ আরো বলেন, ‘গত ২০ বছর মানুষ আমাকে বলছে এই অনুষ্ঠানটা আবার নিয়ে আসেন। আমার কাছেও মনে হয়েছে এই বিনোদনটা দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে। প্রতিটি মুহূর্তে দর্শক আমাকে পথের প্যাঁচালী ফিরবে কি না, সেটা জানতে চেয়েছেন। এবার তাদের সেই উত্তরটা দিতে চাই।’

পথের প্যাঁচালী অনুষ্ঠানের কোনো নির্দিষ্ট স্টুডিও ছিল না। পুরো অনুষ্ঠানের শুটিং হতো আউটডোরে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পথচলতি মানুষকে মজার মজার প্রশ্ন করতেন দেবাশীষ বিশ্বাস। তবে সময়ের পরিবর্তনের কারণে অনুষ্ঠানের ফরমেটে আসতে পারে পরিবর্তন।

এ নিয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। পরিস্থিতিও ভিন্ন। আমার বয়সটাও কিন্তু আগের মতো নয়। তারপরেও নতুন আঙ্গিকে অবশ্যই আনা যায়। যেটা হয়তো আগের মতো দর্শক পছন্দও করবেন।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান