1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

এবারের ঈদে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’ এর একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

বিনোদন জগতের সেরা ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা হানিফ সংকেত প্রতিটি ঈদেই একটি করে নাটক নির্মাণ করে থাকেন। আর সেই নাটকটি নির্মাণ করেন শুধু এটিএন বাংলার জন্যই। এবারেও তার ব্যতিক্রম নয়। তাই প্রতিবারের মতো এবারও ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পাশাপাশি একটি নাটকও দেখতে পাবেন দর্শকরা।

আর হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, সেই সঙ্গে গল্পেও থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। এর পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। এবারের নাটকেও থাকছে তেমন বৈচিত্র্যময়। এবারের নাটকের নাম— ‘ভালোবেসে অবশেষে’।

এ নাটকের গল্প প্রসঙ্গে হানিফ সংকেত জানিয়েছেন, রানা ও নীলা ছেলেবেলায় একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময় মিষ্টি ঝগড়া লেগেই থাকত। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। রানা থেকে যায় গ্রামে। দীর্ঘদিন পর নীলা আবার দেশে ফিরে আসে। এরপর তার বাবা-মায়ের সঙ্গে গ্রামে বেড়াতে যায়।  হঠাৎ করেই দেখা হয় ছোটবেলার খেলার সাথী রানার সঙ্গে। তারপর রানা ও নীলাকে ঘিরে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা।

‘ভালোবেসে অবশেষে’ নাটকটিতে রানার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আর নীলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়ন প্রমুখ।

এ নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব। নাটকটি ধারণ করা হয়েছে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।

‘ভালোবেসে অবশেষে’ নাটকটি এটিএন বাংলায় প্রচার করা হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান