1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি আওয়ামী পন্থী কর্মকর্তাদের নেতৃত্বে আইসিটি সচিব মামুনুর রশিদ ভূঁইয়া: গোপনে চলছে ফ্যাসিস্ট লীগ পুনর্বাসনের চেষ্টা জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হলো আজ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
বাচসাস নির্বাচনে বিজয়ী সদস্য ও নির্বাচন কমিশনার বৃন্দ।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন তারা।

সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। অন্য প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন মাত্র ৩ ভোট। ৫৭ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন আবদুর রহমান।

সাধারণ সম্পাদক পদে আরও বড় ব্যবধানে জয় পেয়েছেন রাহাত সাইফুল। তিনি পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট। ৯২ ভোটের ব্যবধানে জয়ী হন রাহাত সাইফুল।

সহসভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহমুদ ও হামিদ মোহাম্মদ জসিম। রিমন মাহমুদ ২৬১ ভোট পেয়ে প্রথম এবং হামিদ মোহাম্মদ জসিম ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

অন্যান্য পদে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা (২৫৬ ভোট), সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া (২২৬ ভোট), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক আনিসুল হক রাসেল (২৩১ ভোট) এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল (২৪১ ভোট)।

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিব আল হাসান।

নির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। এ ছাড়া নির্বাচিত হয়েছেন সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলীম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান ও সালাম ফারুক।

এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান