1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী

যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার

মনির হোসেন
  • আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫) এর হত্যাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষে যশোর সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকার সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ায় ঘটনার পর পরই যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

এই ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর সীমান্তে ব্যাপক নজরদারি ও অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেগুলো কার্যত সিলগালা করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আলমগীর হোসেন নিহতের ঘটনায় জড়িত আসামীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান