1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী

পাকিস্তান-বাংলাদেশ ওয়ান্ডে সিরিজের প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

ক্রিড়া ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬

দীর্ঘ এক বিরতির পর অবশেষে মাঠে নামছে বাংলাদেশ। সেই ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে ছিল দল। মাঝে বিশ্বকাপ খেলার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা হয়নি।

অবশেষে ৪ মাস পর বাংলাদেশ মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ নিয়েও শঙ্কা ছিল খানিকটা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলাফল হিসেবে এই সিরিজও বাতিল হতে পারে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবশেষে সে শঙ্কা উড়িয়ে ঠিক সময়েই মাঠে গড়াচ্ছে পাকিস্তান সিরিজ।

এই সিরিজে বাংলাদেশ বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। নিয়মিত টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে আনা হবে মিডল অর্ডারে। শেষ কয়েক বছর ধরে মিডল অর্ডারে ব্যর্থতার অ্যান্টিডোট হিসেবেই তাকে আনা হবে এই জায়গায়। আফিফ হোসেনকেও ফেরানো হয়েছে এই কারণেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে স্পিন রাজত্ব চলেছে। সবশেষ ওয়ানডেতে বাংলাদেশ খেলেছিল এক পেসার নিয়ে। আজ অবশ্য সে কৌশল থেকে সরে আসবে দল। একাদশে আসবেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। স্পিন বোলিং এ থাকবেন মেহেদী হাসান মিরাজের সাথে রিশাদ হোসেন। অকেশনাল স্পিনার হিসেবে পাবেন আফিফ হোসেন ও সাইফ হাসানকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ—
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান