1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত

মনির হোসেন
  • আপডেট সময়: রবিবার, ২২ মার্চ, ২০২৬

মনির হোসেন (বেনাপোল প্রতিনিধি): কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে যশোরের দু’জন নিহত। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ ট্রেন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে যশোরের চৌগাছা উপজেলার সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের মৃত্যুতে নিজ এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাস রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে বাসটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়, এবং অনেকেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত বিভিন্ন নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান