1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া

মফস্বল প্রতিবেদক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি: কুষ্টিয়ায় মায়ের ঔষুধ আনতে গিয়ে পূর্ব পরিচিত বন্ধুর ডাকে সারাদিয়ে বিপাকে পড়ে রাজবাড়ীর পাংশার ছেলে সোহাগ। তার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে লাঞ্ছিত করার অভিযোগে পাংশায় সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা বলেন লাঞ্চিত হওয়া ওই যুবক।

সোমবার উপজেলার শিল্প কলার মোড়ে ( ফরিদা ভিলায়) সাংবাদিকের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী যুবক মো. সোহাগ মিয়া অভিযোগ করে বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ এনে আমাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফ্রেসবুকে ভিডিও ছেড়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

তিনি দাবি করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তার সম্মান ক্ষুণ্ন করতে ভিডিওটা ছড়িয়েছে।

তিনি আরও বলেন, গত ২৫ এপ্রিল আমি ঔষধ আনার জন্য কুষ্টিয়া গিয়েছিলাম হঠাৎ কিছু লোক এসে আমার মোটর সাইকেল আটকে ও আমার কাছে নগদ আড়াই লাখ টাকা দাবি করে, তারা বলেন স্ট্যাম্পে স্বাক্ষর করে দিয়ে বলবি আমরা তোর কাছে এতো টাকা পাবো। এছাড়াও তারা আমাকে প্রকাশ্যে অপমান ও লাঞ্ছিত করে, যা তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে ভুক্তভোগী সোহাগ মিয়াসহ তার পরিবার ন্যায় বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন। সোহাগ মিয়া উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা তাতীপাড়ার বাসিন্দা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান