1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ

মোহাম্মদ নাজমুল হক শামীম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কাজী মোতাহার হোসেন একজন বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক, গবেষক, বাংলাদেশের স্বীকৃত প্রথম পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী ও বাংলাদেশের শ্রেষ্ঠ দাবাড়ু। তিনি ১৮৯৭ খ্রিস্টাব্দের ৩০শে জুলাই কুষ্টিয়া জেলার কুমারখালি থানার লক্ষ্মীপুর গ্রামে মামাবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ফরিদপুর জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে।

কাজী মোতাহার হোসেন ‘বাংলা একাডেমি’র একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতির উপর অনেক বই ও প্রবন্ধ লিখেছেন। শিক্ষার সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবীতে পঞ্চাশ ও ষাটের দশকে পূর্ব বাংলায় যে আন্দোলন গড়ে উঠেছিল তিনি ছিলেন তার একজন দৃঢ় পৃষ্ঠপোষক এবং বাংলা বানান ও লিপি সংস্কার কমিটির সদস্য ছিলেন।

ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতিসত্তা বিকাশের যে আন্দোলন সংঘটিত হয় তারও একজন বলিষ্ঠ সমর্থক ছিলেন। ১৯৫৭ খ্রিস্টাব্দে মাওলানা ভাসানী আয়োজিত “কাগমারী সাংস্কৃতিক সম্মেলন” -এ সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম’র অন্তরঙ্গ বন্ধু ছিলেন এবং তিনি মোতাহার নামকে আদর করে ‘মোতিহার’ ডাকতেন।

১৯৬১ খ্রিস্টাব্দে প্রতিক্রিয়াশীল বুদ্ধিজীবীদের বিরোধিতার মুখে ঢাকায় “রবীন্দ্র-জন্মশত বার্ষিকী” পালনে সাহসী ভূমিকা পালন করেন তিনি। ১৯৬৭ খ্রিস্টাব্দে পাকিস্তানের শাসকগোষ্ঠী বাঙালি-সংস্কৃতি খর্ব করার জন্য রেডিও-টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের যে পদক্ষেপ নিয়েছিল তার বিরুদ্ধেও প্রতিবাদজ্ঞাপন করেন।

কাজী মোতাহার হোসেন একজন বিজ্ঞানী ও গবেষক ছিলেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘Design Of Experiments’ তাঁর ডক্টরাল থিসিসে তিনি ‘Hussains Chain Rule’ নামক একটি নতুন তত্ত্বের অবতারণা করেন। বস্তুত, তৎকালীন পূর্ববঙ্গে (বর্তমান বাংলাদেশ) তিনিই প্রথম স্বীকৃত পরিসংখ্যানবিদ।

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু হিসেবে ১৯২৯ থেকে ১৯৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত অবিভক্ত বাংলা ও পূর্ব পাকিস্তানে একক চ্যাম্পিয়ন ছিলেন তিনি। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবা খেলোয়াড় হিসেবে স্বীকৃত। বাংলাদেশে দাবা খেলার পথিকৃৎ হিসেবে তাকে সম্মানিত করা হয়। ১৯৮১ খ্রিস্টাব্দের ৯ই অক্টোবর তিনি প্রয়াণবরণ করেন।

তিনি কবি কাজী নজরুল ইসালামকে নিয়ে জাফর আলী হীলে (বর্তমান চট্টগ্রাম ডি সি হীল) নিয়ে আসেন যখন প্রথমবার চট্টগ্রাম আসেন তখন হজরত ডিপুটি শাহ মোহাম্মদ বদিউল আলম (রহঃ) সাথে দেখা করানোর জন্য আসেন। তখন কবি কাজী নজরুল ইসালাম এসে ডিপুটি শাহ সাহেবের সাথে দেখা করে মুগ্ধ হন এবং যতবার আসছে ততবার জাফর আলী হিলে আসতেন। কবি কাজী নজরুল ইসলামের সাথে ডিপুটি শাহ সাহেব পরিবারের এর সাথে ভালো সম্পর্ক ছিল এবং হজরত ডিপুটি শাহ মোহাম্মদ বদিউল আলম (রহঃ) এর একমাত্র ছেলের হজরত শাহ মোহাম্মদ মোজহেরুল আলম (রহঃ) সাথে কবির চিঠি আদান প্রদান হত। কাজী মোতাহের হোসেন এর জন্মদিনে হজরত ডিপুটি শাহ মোহাম্মদ বদিউল আলম(রহঃ) এর পরিবারের পক্ষ থেকে তাঁর জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

আমিন।

আজ এই মহান ব্যক্তিত্বের জন্মবার্ষিকীতে জানাই অশেষ শ্রদ্ধা ও সশ্রদ্ধ সম্মান।

মোহাম্মাদ নাজমুল হক শামীম
সম্পাদক/প্রকাশক :- “চট্টলানামা” লিটল ম্যাগাজিন।
সাধারণ সম্পাদক:- বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান