1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

সৈয়দ অমির নতুন গান ‘বরই মাখা’

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌসুমী। গানটির শিরোনাম ‘বরই মাখা’। প্রকাশের পরপরই গানটি শ্রোতা-দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

সালাউদ্দিন সাগর-এর কথায় গানটির সংগীতায়েজন করেছেন এন ফরহাদ। এতে মডেল হয়েছে সুবর্ণা আক্তার। গানের কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। মিউজিক ভিডিও পরিচালনা করেছে শুভ্র মেহরাজ।

‘বরই মাখা’ শব্দটা শুনলেই যেমন জিভে জল চলে আসে, গানটির অডিও এবং ভিডিওতেও রয়েছে ঠিক তেমনই এক চটপটা ও টক-মিষ্টি স্বাদ। সম্পূর্ণ রোমান্টিক এবং নাচ-গান নির্ভর এই ট্র্যাকে সৈয়দ অমি ও আয়েশা মৌসুমীর কণ্ঠের যুগলবন্দী শ্রোতাদের চমৎকার এক রিফ্রেশিং আমেজ দিচ্ছে। গানের কথার পাশাপাশি এর চমৎকার মিউজিক অ্যারেঞ্জমেন্ট উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে।

মিউজিক ভিডিওটি সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। বেশ বড় পরিসরে এবং চোখধাঁধানো সেট ও কোরিওগ্রাফিতে নির্মিত হয়েছে এর ভিডিও। ভিডিওতে শিল্পীদের জমকালো উপস্থিতি এবং প্রাণবন্ত নাচ গানটির ভিজ্যুয়াল অ্যাপিলকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটির ছোট ছোট ক্লিপস ও রিলস এখন বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে।

সৈয়দ অমির বলেন, ‘আমার চ্যানেলে এর আগে বেশিরভাগ গানে আমি ও আঁচল পারফর্ম করেছি। কিন্তু এবার একেবারেই নতুন একজন মডেলেরে সঙ্গে পারফর্ম করেছি। মেয়েটি প্রথমবার মিউজিক ভিডিওতে অভিনয় করেছে। গানটি নিয়ে অনেক প্রত্যাশা। প্রকাশের পর বেশ সাড়াও পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার বিশ্বাস, ‘বরই মাখা’ গানটি দর্শকদের ভালোবাসা পাবে।

ইউটিউবের কমেন্ট বক্স এবং সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে শ্রোতাদের দারুণ ইতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, বর্তমান সময়ের একঘেয়েমি গানের ভিড়ে ‘বরই মাখা’ এক চিলতে আনন্দের খোরাক জোগাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম গানটির নাচ ও বিট দারুণ উপভোগ করছেন।

গায়ক সৈয়দ অমি সবসময়ই শ্রোতাদের নতুন ঘরানার গান উপহার দিতে পছন্দ করেন, আর ‘বরই মাখা’ গানটি তার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান