1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে জাতিসংঘে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই ৬২৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় কিশোর অপরাধী চক্রসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, সম্প্রতি কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযানটি চালানো হয়।

তিনি বলেন, অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম তদারক করেন। আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের কিশোর ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলায় কিশোর অপরাধী চক্রের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর মধ্যেই পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান