1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়নের ওপর জোর স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

ঝিকরগাছা যুবদলের সেই নেতাকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

মনির হোসেন
  • আপডেট সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মনির হোসেন (বেনাপোল প্রতিনিধি): নিখোঁজের প্রায় দুই দিন পর অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল হোসেনকে(৩২)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সাগড়দাড়ী রোড এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা এবং রুস্তম আলীর ছেলে। গত শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে ঝিকরগাছা থেকে যশোর সদর উপজেলার ভেকটুিয়া গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের ঘটনার পরদিন থেকে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে এবং তাকে গুম করা হয়েছে দাবি করে আজ রোববার সকালে ঝিকরগাছা উপজেলার লাউজানি এলাকায় স্বজন ও এলাকাবাসী বেনাপোল -যশোর মহাসড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও গাছ ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

পরবর্তীতে রোববার দুপুরের পর যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎপরতায় কেশবপুর থানাধীন সাগড়দাড়ী রোড এলাকা থেকে রাসেলকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে রাসেলের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। তবে তার শরীরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিস্তারিত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এখনো উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।#

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান