1. kayesahmedsalimbd@gmail.com : Kayes Ahmed Salim : Kayes Ahmed Salim
  2. bot@local.invalid : Service Bot :
  3. nahin665@gmail.com : Nk :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

যশোরে সন্ধ্যা রাতে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

মনির হোসেন
  • আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর শহরের শংকরপুর এলাকায় আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। নিহত আলমগীর শংকরপুর ইসাহাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে এবং যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শিদের ভাষ্য, শংকরপুরের পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন। অজ্ঞাত দুস্কৃতকারীরা তার মাথার বাম পাশে গুলি করে পালিয়ে যায়। আশপাাশে উপস্থিত লোকজন বিয়য়টি টের পেয়ে আলমগীরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর
© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান