1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে জাতিসংঘে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় পল্লী বিদ্যুতের ব্যাপক প্রচারণা

মোস্তাফিজুর রহমান সুমন
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করাতে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড- আরইবি ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়।
এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

প্রচারণার অংশ হিসেবে আগামী ০৭ ফেব্রুয়ারির মধ্যে- বোর্ডের ৩.৭২ কোটি গ্রাহকের কাছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লিফলেট পৌঁছে দেয়া । লিফলেট পৌঁছে দেবার সময় গ্রাহকের কাছে হ্যাঁ ভোট দেবার যৌক্তিকতা তুলে ধরা। ১৮ লাখ প্রিপেইড গ্রাহকদের নিয়ে অঞ্চল ভিত্তিক বৈঠক । প্রত্যন্ত পল্লীর জনসাধারণের মাঝে ‘হ্যাঁ’তে কেন ভোট দেবেন, তা জানাতে মাইকিং । দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ফেইসবুক পেইজে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা। দেশব্যাপী আরইবি ভবনসমূহে ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শন।

সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, দেশের মানুষ রক্তের অক্ষর দিয়ে লিখেছে তারা আর ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না, তারা একটি গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ চায় যেখানে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হবে। আর এটা চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। এবং জুমে আরইবির মাঠ পর্যায়ের ৪১৭ জন জিম-ডিজিএম যুক্ত হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান