1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়নের ওপর জোর স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি

ঢাকা-৮ আসনে হামলার অভিযোগ: মির্জা আব্বাসের ‘সন্ত্রাসী বাহিনী’র বিচার দাবি নাসীরুদ্দিন পাটওয়ারীর

তুষার পাঠান
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপির নেতা মির্জা আব্বাসের অনুসারীরা তাঁর ও তাঁর দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার সারা দেশের মানুষের কাছে দিয়েছেন বলে দাবি করেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফকিরাপুলে নিজের নির্বাচনী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে হাবিবুল্লাহ কলেজে হামলার শিকার হওয়ার কথা জানান তিনি।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের টাকার বিরুদ্ধে কথা বলার পরই তাঁদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে-দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানিয়ে তিনি বলেন, হাবিবুল্লাহ কলেজে প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডে অনিয়মের অভিযোগ রয়েছে। হামলায় সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন জড়িত বলে দাবি করেন তিনি।

নিরাপত্তা ও নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তা নিশ্চিত না হলে মাঠে থাকার যৌক্তিকতা কী, সে বিষয়ে নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে। তিনি বলেন, ভোটে জিতুন বা হারুন, ঢাকা-৮ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান