1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

কে কুলাঙ্গার? রাশেদ প্রধানকে অতিরিক্ত আইজিপির কড়া প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের ‘কুলাঙ্গার’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অতিরিক্ত আইজিপি ড. মো. আশরাফুর রহমান। তিনি সরাসরি প্রশ্ন রেখে বলেন, “আপনি কাকে কুলাঙ্গার বললেন?”—এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) গাজীপুরের ভবানীপুরে গ্রিনটেক অডিটোরিয়ামে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি দায়িত্বশীল ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত আইজিপি বলেন, “রাশেদ প্রধানের অশোভন ও অসংযত বক্তব্য দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।” তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে সংযত ও দায়িত্বশীল বক্তব্য প্রদানের আহ্বান জানান এবং সতর্ক করেন, উস্কানিমূলক মন্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এ সময় তিনি দেশের শিক্ষিত তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, মূল্যবোধের সংকট ও অসুস্থ প্রতিযোগিতার কারণে অনেক মেধাবী তরুণ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন, যা ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

সাংবাদিকদের উদ্দেশ্যে ড. আশরাফুর রহমান বলেন, “গণমাধ্যমকে স্বাধীনতা সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।” তিনি ইতিহাস-সচেতন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান