1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়নের ওপর জোর স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স, প্রতিপক্ষ প্যারাগুয়ে

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬

বিশ্বকাপে নিজেদের ধারাবাহিক আধিপত্য আরও একবার প্রমাণ করল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় ফ্রান্স। তবে ভাগ্য যেন তাদের পক্ষে ছিল না। এমবাপের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, দুটি প্রচেষ্টা ফিরে আসে গোলপোস্টে লেগে। এছাড়া আরও কয়েকটি সুযোগ অল্পের জন্য হাতছাড়া হওয়ায় প্রথমার্ধজুড়ে হতাশাই ছিল ফরাসিদের সঙ্গী।

শেষ পর্যন্ত বিরতির ঠিক আগে সেই অপেক্ষার অবসান ঘটে। ৪৫তম মিনিটে বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় দূরের পোস্ট লক্ষ্য করে নিখুঁত শটে গোল করেন এমবাপ্পে। গোল করার পর সম্প্রতি মাকে হারানো কোচ দিদিয়ের দেশমের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ফ্রান্সের ১-০ গোলের লিড নিয়ে।

সুইডেন কয়েকবার আক্রমণে উঠলেও ফরাসি গোলরক্ষক মাইক মাইগনানকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।

বিরতির পর ৫৩তম মিনিটে গোল দেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা। দুই গোলে এগিয়ে থেকেও খেলার গতি কমায়নি ফ্রান্স। একের পর এক আক্রমণে দিশেহারা বানিয়ে রাখে সুইডেনের ডিফেন্স লাইন।

৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। এই জোড়া গোলের পর চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে (৬ গোল) উঠে এসেছেন ফরাসি তারকা। তবে এমবাপ্পের অ্যাসিস্ট দুইটি, যেখানে মেসির শূন্য।

পরে আর কেউই গোলের দেখা না পাওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে প্যারাগুয়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান