1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হওয়ার পর যে প্রতিশ্রুতি দিলেন শিবা শানু ও জয়

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জয়ের পর বিজয়ী শিল্পীবৃন্দ। ছবি- সংগৃহীত

ফরিদুল আলম ফরিদ: দীর্ঘদিন পর টানা একমাস এফডিসির প্রাঙ্গণ তারকাসমাগমে জাঁকজমকপূর্ণ দেখা গেছে। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে খল-অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নায়ক জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান ১৭৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম ১৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী। এ সময় তারা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর পাশাপাশি আগামী দিনে সাধারণ শিল্পীদের অধিকার ও কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ভোটারদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নতুন সভাপতি শিবা শানু। এ খলঅভিনেতা বলেন, যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছে, তাদের মনে এত বেশি বিশ্বাস ছিল আমার প্রতি, এত ভালোবাসা ছিল আমার প্রতি যে, তাদের এই ভালোবাসা, এই বিশ্বাসের পুরোপুরি মর্যাদা আমি কীভাবে রাখব, সেইটাই এখন আমাকে বেশি ব্যাকুল করে তুলেছে।

তিনি বলেন, এই যে গলায় ফুলের মালা, এটা আমার এখনো পরার সময় হয়নি। আমি এটা সেদিনই শিল্পীদের কাছ থেকে পরব, যেদিন তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারব।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী অভিনেতা জয় চৌধুরী তার নির্বাচনী প্যানেলের পুরো যাত্রার বিবরণ তুলে ধরেন। সবার সহযোগিতায় একটি সুন্দর ও কার্যকর কমিটি গঠনের আশা প্রকাশ করে এ অভিনেতা বলেন, আমরা সুন্দর একটা পরিষদ গঠন করব। সেই হিসাবে আমাদের অনেক সিনিয়ারকে নিয়ে আমাদের এ রকম একজন কর্মঠ ও একজন ভালো মনের মানুষ, যিনি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম।

জয় চৌধুরী বলেন, তাদের সহযোগী হিসাবে সবার প্রিয় সুব্রত দা তার টোটাল টিমটাকে সাজিয়েছিলেন এবং সঙ্গে জ্যাকি ভাইও ছিলেন। নির্বাচনী লড়াইয়ের পথটা বেশ কঠিন ছিল। সবকিছু মিলে আমাদের যাত্রাটা অতটা সহজ ছিল না, যতটা সহজে আমরা এতটা গুছিয়ে উঠতে পেরেছি।

নবনির্বাচিত এ দুই নেতা সাধারণ শিল্পীদের হাত ধরে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মাঝে এক ঘণ্টার বিরতি ছিল- দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। নির্বাচন ঘিরে এক মাস ধরে চলচ্চিত্র শিল্পীদের উপস্থিতিতে সরগরম ছিল এফডিসি প্রাঙ্গণ। প্রার্থীদের ব্যস্ততা, সমর্থকদের আনাগোনাসহ নানামুখী প্রচারে পুরো এলাকায় দেখা গেছে নির্বাচনী আবহ। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এর মধ্যে একটি প্যানেল হচ্ছে- আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অন্যটিতে আছেন শিবা শানু ও জয় চৌধুরী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান