1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী সফল ব্যবসায়ী শওকত আলী চৌধুরী: ব্যাংকিং ও শিল্প খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত আমিনবাজারে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে: মীর শাহে আলম

‌‌‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’ বিনোদন জগতের তারকারাদের উচ্ছাস

বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬

জমে উঠেছে ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবল। বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। এর মধ্যে শেষ আটে চলে গেছে সুইজারল্যান্ড। তারা মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনার বিপক্ষে।

ফুটবলবিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছেন ফুটবলপ্রেমীরা। আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক জয়ে উল্লাসে মেতে উঠেছেন বিনোদন জগতের তারকারা। সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন তারা- জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী পূর্ণিমা, মিলা, তৌসিফ, কেয়া পায়েলের মতো তারকারা।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দেখে রোমাঞ্চিত অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন, ‘খুব ভয় পাইছিরে, তবে মিশর দুর্দান্ত খেলেছে।’

অন্যদিকে সামাজিক মাধ্যমে একটি পোস্টে পূর্ণিমা লিখেছেন- আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব মেসির এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখে মুগ্ধ। নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন- ‘পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক।’ আরেক  ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েলও খেলা চলাকালীন নিজের স্নায়ুচাপের কথা জানিয়ে লিখেছেন- ‘আমার হার্টবিট ফার্স্ট হয়ে গেছে।’

মাঠে বসে খেলা দেখার দারুণ এক মুহূর্ত শেয়ার করে নিয়েছেন গায়িকা মিলা। তিনি মনে করছেন মাঠে তার উপস্থিতিই যেন ভাগ্য ফিরেছে আর্জেন্টিনার। এ সংগীতশিল্পী লিখেছেন- ‘এই যে দেখো আমি খেলা দেখতে গেলাম, আর যখনি আর্জেন্টটিনাকে ডাকলাম, ওমনি জিতে গেল আর্জেন্টিনা।’

লিওনেল মেসির প্রতি আস্থা প্রকাশ করে সংগীতশিল্পী তাসরিফ খান লিখেছেন- ‘জাদুকর যখন আছে মাঠে, ভয়ের কী আছে তবে? এগিয়ে যাও আর্জেন্টিনা।’

তবে ব্যতিক্রমী এক মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। ম্যাচের জয়-পরাজয় আর মাঠের আমেজ নিয়ে রসিকতা করে  এ সংগীতশিল্পী লিখেছেন- ‘রূপকথাকেও হার মানালো আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনো দুর্নীতি ছিল না, রেফারিও ভালোই ছিল। কিন্তু যখন থেকে আর্জেন্টিনা গোল দিয়েছে, তখন থেকে দুর্নীতি শুরু হয়েছে। হা হা হা…।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান