1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

নির্মিত হলো বরিশালের ভাষায় ‘আজব শহর’

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: বরিশালের আঞ্চলিক ভাষা ও পারিবারিক আবহকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একক নাটক ‘আজব শহর’। টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটির রচনা ও পরিচালনা করেছেন এস এ মনির।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন, আহমেদ মুনমুন, হাসিমুন, শামীম মোল্লা, সৈয়দ শিপুল, কাউসার হামিদ, ইকরামুল হক এবং ক্ষুদে শিল্পী মানহা ইসলাম।

নির্মাতা এস এ মনির জানান, নাটকটির গল্প আবর্তিত হয়েছে বরিশালের একটি পরিবারকে ঘিরে। পুরো নাটকেই ব্যবহার করা হয়েছে বরিশালের আঞ্চলিক ভাষা। গল্পে হাসি, কান্না, প্রেম এবং বাস্তব জীবনের নানা অনুভূতির সমন্বয় ঘটানো হয়েছে, যা দর্শকদের কাছে ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নাটকটি নিয়ে অভিনেতা জামিল হোসেন বলেন, “বরিশালের ভাষায় অসাধারণ একটি নাটকে কাজ করেছি। গল্প ও নির্মাণ—দুটিই দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”

এস এ মনির আরোও বলেন, “বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে বরিশালের ভাষায় গল্পটি লিখেছি। এতে হাসি, কান্না ও রোমান্সের সুন্দর মিশেল রয়েছে। জামিল ও মুনমুন দারুণ অভিনয় করেছেন। দর্শকদের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি।”

প্রযোজনা সূত্রে জানা যায়, ‘আজব শহর’ খুব শিগগিরই টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান