1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়নের ওপর জোর স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

বেলাবো প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন: সাংবাদিকদের মিলনমেলা

মফস্বল প্রতিবেদক
  • আপডেট সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নরসিংদীর বেলাবো প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৬ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী দেশের একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রে এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।

বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হোসেন নিলু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি স্বপন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হাসান রজনী, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, দুলাল সরকার, সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী জুয়েল, অর্থ সম্পাদক আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলী হোসেন-সম্মানীত সদস্য, দিদার হোসেন পিন্টু, আশিকুর রহমান সৈকত, ফয়সাল আব্দুল, বাদল মিয়া উপস্থিত ছিলেন।

কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে এবং সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।

ভ্রমণকালে আনন্দ আড্ডা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ এবং এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সভাপতির বক্তব্যে মোঃ মোশাররফ হোসেন নিলু বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। দিনরাত জনকল্যাণে সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকা সাংবাদিকদের ক্লান্তি দূর করতে এই ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ভ্রমণকে একটি সফল মিলনমেলায় পরিণত করেছে।” আগামীতেও বেলাবো প্রেসক্লাবের এই ঐক্য ও ধারা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান