1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়নের ওপর জোর স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তি

মফস্বল প্রতিবেদক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দি এশিয়ান এজ-এর স্টাফ রিপোর্টার আশিকুল ইসলাম হানিফের দ্বিতীয় সন্তান মাহফুজ ইসলাম অনন্ত এসএসসি পরীক্ষা-২০২৬-এ বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। সে নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস থেকে এ কৃতিত্ব অর্জন করে।

অনন্তর এ সাফল্যে তার পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই ফলাফলের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং অনন্তর নিয়মিত অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মাহফুজ ইসলাম অনন্ত ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে একজন দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। তার বড় ভাইও বর্তমানে উচ্চশিক্ষার জন্য বিদেশে অবস্থান করছেন।

ছেলের এ সাফল্যে অনুভূতি প্রকাশ করে সাংবাদিক আশিকুল ইসলাম হানিফ বলেন, “সন্তানের ভালো ফলাফল অবশ্যই একজন বাবা হিসেবে আনন্দ ও গর্বের বিষয়। তবে আমার কাছে শুধু ভালো ফলাফল নয়, সন্তানরা যেন সৎ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে—এটাই সবচেয়ে বড় প্রত্যাশা। আল্লাহ যেন তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং দেশের ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দেন।”

তিনি তার সন্তানের সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনন্তর ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

মাহফুজ ইসলাম অনন্তর এ সাফল্যে এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমসের শিক্ষক, সহপাঠী ও পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান