1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী বিমানে যোগ্যতা-অভিজ্ঞতা ছাড়াই পদায়ন: বিদেশি স্টেশনেও নৈরাজ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান: বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

দুলাল সরকার
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

দুলাল সরকার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান।

আজ (১ লা সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন,আমরা যদি মাদক নির্মূল করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মা-বোনদের নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করতে পারবে না।

তিনি আরও বলেন, বর্তমানে দলের দায়িত্ব পালন করছেন মাননীয় চেয়ারম্যান তারেক রহমান। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি।একই সাথে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যেসব নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন, তাঁদের অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

​আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে উপজেলা পরিষদের সামনে আড়িয়াল খাঁ নদে মাছের পোনা অবমুক্ত করেন ও উপজেলা পরিষদের মাঠে গাছের চারা রোপন করেন।

বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চুর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, বেনজির আহমেদ, মতিউর রহমান, বেলাবো উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আক্তার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল হক তানভীর, বেলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মেম্বার,আমলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিলউল্লাহ্ তপন,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন রাজ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন, সিনিয়র সহ-সভাপতি তারেক ফকির,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,মেম্বার প্রার্থী কামরুল ইসলাম’সহ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান