1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

শামীম জামান অভিনীত ‘কিপটে ফ্যামিলি টু’ আসছে

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: সংসার জীবনের নানা ঘটনা, সম্পর্কের টানাপোড়েন আর কৃপণতার মজার সব কাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কিপটে ফ্যামিলি টু’। পারিবারিক গল্পের সঙ্গে হাস্যরসের মিশেলে নির্মিত নাটকটিতে অভিনয়ের পাশাপাশি দর্শকদের বিনোদন দিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শামীম জামানকে।

মাহিন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকে শামীম জামানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, আখম হাসানসহ আরও অনেকে। নাটকটির গল্পে দুটি পরিবারের কৃপণতাকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা মজার ও হাস্যরসাত্মক ঘটনা।

গল্পে দেখা যাবে, চিত্রলেখা গুহ ও আখম হাসানের পরিবার ভীষণ কৃপণ। একসময় তারা অন্য একটি পরিবারের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে গিয়ে নানা ধরনের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে বাড়ির সদস্যদের অতিষ্ঠ করে তোলেন। একপর্যায়ে নানা কৌশলে তাদের বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয়।

অন্যদিকে, শামীম জামান ও আখম হাসান খালাতো ভাই। একসময় তারা নিজেদের পরিবার নিয়ে খালার বাড়িতে বেড়াতে যান। কিন্তু সেখানে যাওয়ার পর শুরু হয় ভিন্ন ধরনের অভিজ্ঞতা। অতিথি হয়ে গেলেও তাদের জন্য ঠিকমতো খাবারদাবারের কোনো আয়োজন করা হয় না। নানা অজুহাত ও কৌশলে তাদের আপ্যায়ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বাড়ির সদস্যরা। শেষ পর্যন্ত নানা মজার ঘটনার মধ্য দিয়ে তাদেরও বাড়ি থেকে বিদায় নিতে হয়।

এভাবেই দুই পরিবারের কৃপণতা, পারিবারিক সম্পর্ক ও হাস্যরসের নানা ঘটনা নিয়ে এগিয়ে যাবে ‘কিপটে ফ্যামিলি টু’র গল্প। নির্মাতা মাহিন খান নাটকটিতে পারিবারিক জীবনের পরিচিত কিছু বিষয়কে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছেন।

নাটকটি নিয়ে শামীম জামান বলেন, ‘কিপটে ফ্যামিলি টু’ ধারাবাহিক নাটকটিতে অভিনয় করে খুবই মজা লাগছে। এর আগে আমরা ‘হারকিপটে’ করেছিলাম। সেটিও ভিন্ন ধরনের গল্প ছিল এবং দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল। এবার মাহিন খান চমৎকারভাবে সংসারের কৃপণতার বিষয়গুলো গল্পের মধ্যে তুলে এনেছেন। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।

খুব শিগগিরই ‘কিপটে ফ্যামিলি টু’ প্রচার হবে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান