1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ

মো. হাবিউর রহমান হাবিব
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী-২ (পাংশা- বালিয়াকান্দি- কালুখালী) আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ

নতুন দায়িত্বে রাজবাড়ী-০২ আসনের উন্নয়নে আরও কার্যকর ভূমিকার প্রত্যাশা

মো. হাবিউর রহমান হাবিব: রাজবাড়ী-২ (পাংশা- বালিয়াকান্দি- কালুখালী) আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় রাজবাড়ী-০২ আসনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। তারা এ দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বর্তমানে দেশের উন্নয়ন ও আধুনিকায়নের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালনের মাধ্যমে এমপি হারুন অর রশিদ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবেন।

তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে নিজের সাংগঠনিক ও সংসদীয় ভূমিকা আরও বিস্তৃত করার পাশাপাশি রাজবাড়ী-০২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করবেন।

বিশেষ করে আধুনিক তথ্যপ্রযুক্তি, ডিজিটাল যোগাযোগব্যবস্থা, টেলিযোগাযোগ সুবিধার সম্প্রসারণ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দায়িত্বটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

নেতাকর্মীদের আশা, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে এমপি হারুন অর রশিদ তার নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও জনগনের দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরবেন। একই সঙ্গে এলাকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয়গুলোতেও আরও জোরালো ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্বকে কেন্দ্র করে রাজবাড়ী-০২ আসনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে এমপি হারুন অর রশিদ জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান