1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী বিমানে যোগ্যতা-অভিজ্ঞতা ছাড়াই পদায়ন: বিদেশি স্টেশনেও নৈরাজ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে জাতিসংঘে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

বাঁধনের ওপর হামলার ঘটনায় পরীমনি’র ক্ষোভ প্রকাশ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেই আন্দোলনে পরাজিত নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী নেতাকর্মীরা অভিনেত্রীর ওপর হামলা চালিয়েছেন। ইতালির মেস্ট্রেতে এ ঘটনা ঘটে।

ইতালির ভেনিসের মেস্ট্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা গেছে, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে ক্ষুব্ধ কয়েকজন লোক অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হামলা চালিয়েছেন। চলে গালাগাল, মারধর ও হেনস্তা। সেই সময় বাঁধনের সঙ্গে থাকা শিশুসন্তানটি ভয়ে কেঁদে ওঠে; তার উচ্চস্বরে কান্নার শব্দ শোনা যায় ভিডিওজুড়ে।

এ নিয়ে সামাজিক মাধ্যমে বইছে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়। সহশিল্পী ও সাধারণ নেটিজেনরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতালির ভেনিসে যোগ দিতে গেছেন আজমেরী হক বাঁধন। সেখানেই হামলার শিকার হন তিনি। ইতালিতে তার পরিবারের সদস্য ও ছোট শিশুর উপস্থিতিতেই ঘটে এমন ন্যক্কারজনক ঘটনা। অভিনেত্রীকে হেনস্তা ও সঙ্গে থাকা শিশুর কান্নার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের আরেক অভিনেত্রী পরীমনি।

সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন- ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না।’

এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা দিয়ে তিনি জানিয়েছেন, পার্কের মধ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, গায়ে কোক ও পানি ছুড়ে মারা হয়েছে এবং মারধর করে তার মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় একটি অভিযোগও করেছেন বলে শোনা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান