1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী পন্থী কর্মকর্তাদের নেতৃত্বে আইসিটি সচিব মামুনুর রশিদ ভূঁইয়া: গোপনে চলছে ফ্যাসিস্ট লীগ পুনর্বাসনের চেষ্টা জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হলো আজ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী

দুলাল সরকার
  • আপডেট সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দুলাল সরকার: আজ ৭ অক্টোবর। বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বেলাব উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিলের একমাত্র সন্তান মো. তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী।

২০২৫ সালের ৭ অক্টোবর ঢাকার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্লাবন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের উদ্যোগে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও মরহুমের কবর জিয়ারত। এসব কর্মসূচিতে পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

মৃত্যুর এক বছর পেরিয়ে গেলেও স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে অমলিন হয়ে আছেন প্লাবন। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছেন।

এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে। মহান আল্লাহ তায়ালা যেন মো. তাইম ফেরদাউস প্লাবনের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-এটাই পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের একান্ত প্রার্থনা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান