1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী বিমানে যোগ্যতা-অভিজ্ঞতা ছাড়াই পদায়ন: বিদেশি স্টেশনেও নৈরাজ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নব্বইয়ের দশকের প্রেমে চাঁদনী-শ্যামল

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: নব্বইয়ের দশকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তারুণ্যের দুরন্ত উচ্ছ্বাস, বন্ধুত্বের মায়া আর প্রথম প্রেমের আবেগ—এমন এক স্মৃতিমাখা সময়ে দর্শকদের ফিরিয়ে নিতে বড়পর্দায় আসছেন নবাগত চিত্রনায়িকা চাঁদনী শেখ। ‘চিরকুট’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা শ্যামল মাওলার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। হারিয়ে যাওয়া সময়ের গল্পে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার অপেক্ষায় এই তরুণ অভিনেত্রী।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘চিরকুট’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর, দুর্গাপূজা উপলক্ষে। সিনেমাটিতে নব্বইয়ের দশকের ক্যাম্পাসজীবন, বন্ধুত্ব, ভালোবাসা ও সম্পর্কের নানা টানাপোড়েন উঠে এসেছে। চাঁদনী ও শ্যামলকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া গল্পে দর্শক খুঁজে পেতে পারেন নিজেদের ফেলে আসা দিনের স্মৃতি।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। প্রযোজনা করেছে ফিল্ম ম্যানিয়া। মুক্তির আগে প্রকাশিত ট্রেলার, টিজার ও ‘প্রেমে গেলাম ডুবে’ শিরোনামের রোমান্টিক গানটি ঘিরে দর্শকের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। নির্মাতার প্রত্যাশা, সিনেমাটি শুধু বিনোদন দেবে না, বরং একটি বিশেষ সময়ের আবেগও দর্শকের মনে জাগিয়ে তুলবে।

চাঁদনী শেখ ও শ্যামল মাওলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারীসহ অনেকে। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন এতে।

নতুন জুটি হিসেবে চাঁদনী ও শ্যামলের রসায়ন পর্দায় কেমন জমে, তা দেখার অপেক্ষায় দর্শক। নব্বইয়ের দশকের প্রেম ও তারুণ্যের গল্পে ‘চিরকুট’ চাঁদনী শেখের অভিনয়জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান