1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী বিমানে যোগ্যতা-অভিজ্ঞতা ছাড়াই পদায়ন: বিদেশি স্টেশনেও নৈরাজ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা

দুলাল সরকার
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুলাল সরকার: নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-এর সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) বাদ মাগরিব নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর আড়ংয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সভায় বক্তারা নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-কে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, রশিদুল ইসলাম লাল মিয়া দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সহযোগিতায় কাজ করে আসছেন তিনি।

বক্তারা আরও বলেন, রশিদুল ইসলাম লাল মিয়াকে বিজয়ী করতে ৮ নং ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার) বলেন, “আগামীর নারায়ণপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ করতে চাই। শিক্ষা ও শান্তির পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ রশিদ মিয়া (মেম্বার)-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটিরশিল্পবিষয়ক সহ-সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ (বি.এ), নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম খান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম (নায়েব), সাবেক শিক্ষক শামসুজ্জামান মুস্তফা, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সার্জেন্ট রফিকুল ইসলাম আলকাছ ও মোঃ আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন), দপ্তর সম্পাদক আল-আমির সরকার চন্দন, বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা, নরসিংদী জেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সহ-সভাপতি মোঃ সুমন মিয়া, নারায়ণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য শাহাবুদ্দিন শাফু (মেম্বার), ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা এরশাদ মিয়া, জালালাবাদ গ্রাম কমিটির সভাপতি কবির হোসেন এবং তরুণ ছাত্রনেতা সোয়েব।

এ সময় গ্রামের নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান