1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফেরার দিনক্ষণ নির্ধারণ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি আওয়ামী পন্থী কর্মকর্তাদের নেতৃত্বে আইসিটি সচিব মামুনুর রশিদ ভূঁইয়া: গোপনে চলছে ফ্যাসিস্ট লীগ পুনর্বাসনের চেষ্টা জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হলো আজ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

গুলশানের চামেলি’ ছাড়ছেন না মধুমিতা সরকার

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে। তবে ছবিটির কাজ শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মধুমিতা। এমন গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি জানিয়েছেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে সিনেমাটির কাজ। শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসছেন মধুমিতাও।

এ প্রসঙ্গে পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘এসব কথা কে বলেছে, আমি জানি না। আগামী মাস থেকেই আমাদের শুটিং শুরু হবে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। পহেলা ডিসেম্বর এফডিসির দুই নম্বর ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।’

তিনি আরও জানান, সিনেমাটির শুটিংয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। চলতি মাসেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ছবির সেট নির্মাণের কাজ শুরু হবে। আর শুটিংয়ে অংশ নিতে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশে আসবেন মধুমিতা সরকার।

অন্যদিকে, সিনেমা থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মধুমিতা নিজেও। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই নানা ধরনের গুঞ্জন ছড়ায়। এসব বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। সিনেমাটিতে যুক্ত হওয়ার পরও অনেকে নেতিবাচক মন্তব্য করেছিলেন। এখন আবার ছবি ছেড়ে দেওয়ার গুজব ছড়ানো হচ্ছে।

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছে একজন যৌনকর্মীর জীবন। কোনো অপরাধ না করেও যিনি বারবার ক্ষমতাবানদের নির্মম খেলার শিকার হন। সমাজের অন্ধকার দিক এবং ক্ষমতার অপব্যবহারের নানা চিত্র উঠে আসবে গল্পে।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটিতে মধুমিতা সরকার ছাড়াও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগর। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর এফডিসিতে মধুমিতাকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান