1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি আওয়ামী পন্থী কর্মকর্তাদের নেতৃত্বে আইসিটি সচিব মামুনুর রশিদ ভূঁইয়া: গোপনে চলছে ফ্যাসিস্ট লীগ পুনর্বাসনের চেষ্টা জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হলো আজ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুক লাইভে পরীমনির ‘গাড়ি ভাঙচুরের নাটক’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর গুলশানের মতো অভিজাত এলাকায় মাঝ রাতে নিজের গাড়িতে হামলার অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে হঠাৎ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে চাঞ্চল্যকর এই দাবি করেন তিনি। ঘটনাটিকে খুবই পরিকল্পিত বলে উল্লেখ করেন অভিনেত্রী।

লাইভে এসে তিনি অভিযোগ করেন, গুলশানে তার গাড়িতে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পরী জানান, ঘটনার পরপরই তিনি জরুরি সেবায় ফোন করেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য সাংবাদিকদের দিকেই আঙুল তোলেন তিনি।

জানা যায়, পরীমণির লাইভের পর ঘটনাস্থলে পুলিশ এসে অভিনেত্রীর গাড়িটি নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। কিন্তু অবাক করা বিষয় হলো, গাড়িটিতে ভাঙচুরের কোনো দৃশ্যমান চিহ্ন বা আঘাতের ন্যূনতম আলামত পাওয়া যায়নি। গাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখতে পান উপস্থিত সবাই।

ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশি প্রহরায় ঘটনাস্থল ছাড়েন অভিনেত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান