1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি আওয়ামী পন্থী কর্মকর্তাদের নেতৃত্বে আইসিটি সচিব মামুনুর রশিদ ভূঁইয়া: গোপনে চলছে ফ্যাসিস্ট লীগ পুনর্বাসনের চেষ্টা জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হলো আজ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলাবোতে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

দুলাল সরকার
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দুলাল সরকার, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার বেলাবো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে অত্র বিদ্যালয়ের আয়োজনে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।

বেলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আতাউর রহমান বাচ্চু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন, বেলাবো উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন ভূইয়া, বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার, বেলাবো উপজেলা যুবদলের সহ-সভাপতি সাজেদুর রহমান রাহাত, মোঃ ফরহাদ হোসেন, আকাশ মিয়া, নরসিংদী জেলা কৃষকদলের সদস্য মোঃ নাজিমুদ্দিন ভূইয়া, নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুরে আলম, বেলাবো উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, বেলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ, বেলাবো ইউনিয়ন পরিষদের সদস্য ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ তানভীর হাসান রুবেল, সম্মানিত সদস্য মনোয়ারা বেগম, মর্জিনা আক্তার, আসপিয়া আক্তার মিতু, মোঃ মোশাররফ হোসেন, সাকিনা আক্তার, মোঃ মোমেন খান’সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান