1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফেরার দিনক্ষণ নির্ধারণ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি আওয়ামী পন্থী কর্মকর্তাদের নেতৃত্বে আইসিটি সচিব মামুনুর রশিদ ভূঁইয়া: গোপনে চলছে ফ্যাসিস্ট লীগ পুনর্বাসনের চেষ্টা জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হলো আজ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

এআই যুগে এসেন্ড গ্রুপকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এসেন্ড গ্রুপকে (Aasceend Group) আগামীর পথে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) জারিফ আল ওয়াসি। তাঁর জন্মদিন উপলক্ষে গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় জারিফ আল ওয়াসি বলেন, “বর্তমান সময়টাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তাই অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান জনবলকে এআইয়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে এসেন্ড গ্রুপের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিওও খন্দকার আসাদুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য দেশের আবাসন খাতসহ বিভিন্ন খাতকে সকল শ্রেণির গ্রাহকবান্ধব করা।” স্বল্প মুনাফায় গ্রাহকদের বাড়তি সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে গ্রুপের আগামী প্রজন্ম কাজ করবে-এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সাথে জারিফ আল ওয়াসি তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার মহিবুর রহমান বলেন, “সেবার স্বার্থেই এই গ্রুপের যাত্রা শুরু। এই প্রতিষ্ঠানের আগামীর পথচলার মূল কাণ্ডারি হবেন প্রতিষ্ঠানের নবপ্রজন্ম।” বক্তব্যের শেষে তিনি তাঁর ছেলে ও গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জারিফ আল ওয়াসির জন্মদিনে দীর্ঘায়ু কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান