1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফেরার দিনক্ষণ নির্ধারণ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি আওয়ামী পন্থী কর্মকর্তাদের নেতৃত্বে আইসিটি সচিব মামুনুর রশিদ ভূঁইয়া: গোপনে চলছে ফ্যাসিস্ট লীগ পুনর্বাসনের চেষ্টা জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হলো আজ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

‎সুনামগঞ্জের ধনপুরের সন্তান ফকির রায়হান, গানের কথায় তুলে ধরছেন জীবনের প্রেম, বিরহ ও বাস্তবতার গল্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

‎নিজস্ব প্রতিবেদক: ‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি ‘ফকির রায়হান’ নামে পরিচিত। গান লেখার প্রতি গভীর ভালোবাসা, মানুষের জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, অভাব-অনটন এবং বাস্তবতার নানা গল্প তাঁর লেখনীর মূল উপজীব্য।
‎
‎বর্তমানে তিনি মাস্টার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে গান লেখার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। নিজের অনুভূতি, চারপাশের মানুষের জীবনসংগ্রাম এবং সমাজের নানা বাস্তব চিত্রকে গানের কথায় ফুটিয়ে তুলতে ভালোবাসেন এই তরুণ গীতিকার।
‎
‎ফকির রায়হানের লেখায় বিশেষভাবে উঠে আসে ভালোবাসায় প্রতারিত হওয়ার বেদনা, আপন মানুষের পর হয়ে যাওয়া, বিশ্বাসভঙ্গ, স্বার্থপরতা, বিচ্ছেদ এবং জীবনের কঠিন বাস্তবতা। তাঁর গানের কথায় সাধারণ মানুষের মনের অব্যক্ত কষ্ট ও আবেগ প্রকাশ পায়।
‎
‎তাঁর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে-
‎
‎১. রঙের শহর
‎২. আপন ভেবে হইলাম পর
‎৩. হৃদয় ভাঙ্গার যন্ত্রণা
‎৪. প্রেমের আগুন
‎৫. এক সেকেন্ডের নাই ভরসা
‎৬. তোর অন্তরে মায়া নাইরে
‎৭. মন ভাঙ্গার বিচার
‎৮. তোমার হইলো সুখের ঠিকানা
‎৯. বুঝলি নারে কদর
‎১০. স্বার্থপর
‎১১. পিরিত যেন মরণ ফাঁদ
‎১২. হয় না কোনো দাফন
‎১৩. ঘরের মানুষ বাহির করে।
‎১৪ দেহ মনব গাড়ি
‎১৫ রঙ্গিন দিন ফুরাইবো যে দিন
‎
‎ছাড়াও তাঁর লেখা অসংখ্য গান রয়েছে, যেগুলোর মাধ্যমে তিনি নিজের সৃজনশীলতা ও গীতিকার পরিচয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
‎
‎ফকির রায়হানের গানের অন্যতম বৈশিষ্ট্য হলো সহজ-সরল ভাষায় গভীর আবেগ প্রকাশ করা। বিশেষ করে আধুনিক লোকগান ও বিরহের গানের প্রতি তাঁর আগ্রহ বেশি। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানুষের জীবনের অভাব, অনটন, সম্পর্কের টানাপোড়েন এবং সামাজিক বাস্তবতাকে গানের মাধ্যমে তুলে ধরতে চান তিনি।
‎
‎একজন গীতিকার হিসেবে তাঁর স্বপ্ন, নিজের লেখা গান একদিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। তাঁর সৃষ্ট গানগুলো সংগীতপ্রেমীদের কাছে পৌঁছাবে এবং বাংলা গানের ভুবনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পারবেন।
‎
‎গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে পড়াশোনার পাশাপাশি গান লেখার এই পথচলা তাঁর সৃজনশীলতারই পরিচয় বহন করে। নিজের লেখনীর মাধ্যমে মানুষের হৃদয়ের কথা বলে যেতে চান গীতিকার ফকির রায়হান।
‎‎
‎গীতিকার ফকির রায়হানের প্রত্যাশা- তাঁর লেখা গান মানুষের হৃদয়ে বেঁচে থাকুক, মানুষের সুখ-দুঃখের গল্প হয়ে ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি প্রান্তে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান