1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

এক যুগ পর প্রকাশ পাচ্ছে নন্দিত লেখক জহুর কবিরের ২য় কাব্যগ্রন্থ “শব্দের ফুল”

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

একাধারে কবি, গীতিকবি, সাংবাদিক, কথা সাহিত্যিক, শিক্ষক, সাংগঠনিক জহুর কবিরের জন্ম ১৯৮৮ সালের ৫ই এপ্রিল কপোতাক্ষের স্নেহ লালিত খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত কাশিমনগর গ্রামে। লেখালেখির হাতেখড়ি স্কুল জীবন থেকে। ভার্সিটির ছাত্রাবস্থায় ২০১৩ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ “পৃথিবীর দুই চোখ” এবং উপন্যাস “শেষ কথা বলা হলোনা” ২০১৫ সালে প্রকাশিত হয়। এরপর দীর্ঘ একযুগ গান লেখায় মনোনিবেশ করেন।

বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা কণ্ঠশিল্পীদের কণ্ঠে তার লেখা গান প্রকাশ পাচ্ছে নিয়মিত। তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত গীতিকবি হিসেবে গান রচনা করে চলেছেন নিয়মিত।

কবি জহুর কবির বলেন “আমি মূলত কবিতা লিখতাম” কবি আবিদ আনোয়ার ও গীতিকবি মোহাম্মদ রফিক উজ্জামানের সংস্পর্শে গান লেখায় মনোনিবেশ করি, গানের মধ্যেই কবিতার রস আস্বাদনের চেষ্টা করি। গানের কারণে কবিতা থেকে একপ্রকার নির্বাসিত হয়ে গেছি, একযুগ পর আবার প্রকাশিত হচ্ছে নতুন কাব্যগ্রন্থ।

জহুর কবির আরো বলেন, প্রেম বিরহ, শ্রেণী সংগ্রাম, দেশ ও মাটি মানুষের প্রতিচ্ছবি দিয়ে সাজানো, কবিতা দিয়ে সাজানো বইটির নাম রেখেছি “শব্দের ফুল”। কাব্য প্রেমী পাঠকরা কবিতার প্রেমে পড়বেন আশা করি। বইটি প্রকাশ পাচ্ছে ‘মুক্ত দেশ’ প্রকাশনী থেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান