1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর!

প্রতিদ্বন্দ্বীরা আবারও লাশের রাজনীতি শুরু করেছেন : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা আবারও লাশের রাজনীতি শুরু করেছেন। তিনি বলেন, মানুষ হত্যা করে লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা জানান নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে আমরা যা দেখেছি, তার সবকিছু এখন ফিরে আসছে। ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনের সময় কেন্দ্র দখল হবে না, তারও নিশ্চয়তা নেই।

এ ছাড়া তিনি ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগের বিষয়ে বলেন, যে কেউ সংবিধান বা আইন লঙ্ঘন করছেন, তা মেনে নেওয়া যায় না। এ জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।

নাহিদ ইসলাম একই সঙ্গে হাইকোর্টে রিট দাখিল করেছেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়ার অনুরোধ করা হয়েছে।

সকালে রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি ঢাকা-১১ আসনের শাপলা কলির প্রার্থী। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার জন্য আমরা সব প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান