1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন: অতীতের তিক্ত অভিজ্ঞতায় বিএনপি এবার ভিন্ন পথে ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির কারিগর নাফিজ সরাফাত

ভিনিসিয়ুসের গোলে সিটির বিদায়, শেষ আটে আর্সেনাল

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
শেষ আট নিশ্চিত করেছে রিয়াল ও আর্সেনাল। সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগের পাঁচ মৌসুমে চতুর্থবার রিয়াল মাদ্রিদ দেয়াল পার হতে পারল না ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে বড় হারের খেসারত দ্বিতীয় লেগেও দিতে হলো। ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলের হারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেই থেমেছে সিটি। তাতে পরের পর্বের টিকিট পেয়েছে রিয়াল।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল। মাঝমাঠ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাস পেয়ে ফাঁকায় বল পান ফেদে ভালভের্দে, তবে তার দুর্বল শট সহজেই ঠেকান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

ম্যাচে ভিনিসিয়ুসের শট হাত দিয়ে ঠেকালে অধিনায়ক বার্নার্দো সিলভাকে হারায় সিটি। তাতে ২২তম মিনিটে পেনাল্টি স্পট থেকে গোলমুখ খোলে রিয়াল। ব্রাজিলিয়ান তারকার গোলে দুই লেগ মিলে মাদ্রিদ চার গোলে এগিয়ে যায়।

বেশ কিছু সুযোগ নষ্ট করার পর ৪১ মিনিটে আর্লিং হালান্ড গোল করে সিটির ক্ষীণ আশা জাগে। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। প্রায় এক মাস পর মাঠে ফেরেন ফরাসি তারকা।

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে খুব কাছ থেকে গোল করে জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস। কোয়ার্টার ফাইনালে রিয়াল মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ কিংবা আতালান্তার। প্রথম লেগে জার্মান ক্লাব ৬-১ গোলে এগিয়ে। আজ তারা দ্বিতীয় লেগ খেলবে।

শেষ আটে আর্সেনাল

বায়ার লেভারকুসেনের বিপক্ষে প্রথম লেগে হার এড়িয়েছিল আর্সেনাল। তবে মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ভুল করেনি। জার্মান ক্লাবটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে গানার্সরা। তাতেই ৩-১ ব্যবধানে কাটে শেষ আটের টিকিট।

খেলার শুরু থেকেই স্বাগতিকরা চেপে ধরে লেভারকুসেনকে। যদিও দুর্দান্ত কয়েকটি সেভের সুবাদে অক্ষত থাকে তাদের গোলবার। আর্সেনালের একের পর এক আক্রমণ প্রতিপক্ষের বক্সেই থেমেছে। ডেডলক ভাঙে ৩৬ মিনিটে। এবরেশি এজে জাল কাঁপায়। চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম গোল পেলেন এজে।

আর্সেনাল রক্ষণকে বেশি পরীক্ষায় ফেলতে পারেনি লেভারকুসেন। স্বাগতিকরা লিড দ্বিগুণ করে ৬৩তম মিনিটে। রাইস প্রায় একক নৈপুণ্যে দারুণ গোল করেছেন।

ব্যবধান কমাতে মরিয়া লেভারকুসেন বেশ কয়েকটি আক্রমণ করলেও বল জালে পৌঁছাতে পারেনি। ফলে ফিরতি লেগে ২-০ এবং দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হার নিয়ে তাদের বিদায়ঘণ্টা বাজলো।

কোয়ার্টার ফাইনালে উঠা আর্সেনালের প্রতিপক্ষও নির্ধারিত হয়েছে। নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটকে ৫-০ এবং অ্যাগ্রিগেটে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে স্পোর্টিং সিপি। আগামী ৮ এপ্রিল তাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে দেখা হবে আর্সেনালের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান