1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
স্পিন কোচ মোহাম্মদ রফিক। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৭ এপ্রিল (শুক্রবার)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। আসন্ন সিরিজে ভালো কিছু করতে পারলে খেলোয়াড়দের পাশাপাশি বিসিবির নতুন অ্যাডহক কমিটিও আত্মবিশ্বাস পাবে বলে মনে করেন স্পিন কোচ মোহাম্মদ রফিক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে একটি স্কুল ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময়ের নানা জটিলতার পর অবশেষে বাংলাদেশে একটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ইতিবাচক দিক। তার মতে, এই সিরিজে জয় পেলে অতীতের অনেক হতাশা ভুলে গিয়ে খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পাবে এবং নতুন দায়িত্ব নেওয়া কর্মকর্তারাও উৎসাহিত হবেন।

বোর্ডে তার ভূমিকা ও নিয়োগ প্রসঙ্গে রফিক জানান, অবসরের পর তিনি সবসময়ই ক্রিকেটের সাথেই থাকতে চেয়েছেন। বিসিবি তাকে নতুন করে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বোর্ডে নতুন কমিটি বসার পর তার দায়িত্ব চূড়ান্ত হবে বলে তিনি জানান।

জাতীয় দলের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, তাকে যেকোনো বিভাগে কাজ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। নির্দিষ্ট কোনো দল নয়, বরং যেখানে প্রয়োজন হবে সেখানেই তিনি কাজ করবেন বলে জানান রফিক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান