1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি জনগণের দল, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে

দুলাল সরকার
  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি জনগণের দল, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে

বিএনপি জনগণের দল, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে — কর্ণেল (অব.) জয়নুল আবেদীন

দুলাল সরকার, বেলাব (নরসিংদী): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) জয়নুল আবেদীন বলেছেন, “বিএনপি জনগণের দল। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে, নিজেদের জন্য নয়।”

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে তিনি এ কথা বলেন। র‍্যালিটি বেলাব সরকারি পাইলট মডার্ন মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্ণেল (অব.) জয়নুল আবেদীন আরও বলেন, “সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক, মানবিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। দেশের যেকোনো ক্লান্তিকালীন মুহূর্ত ও দূর্যোগে বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থেকেছে। কিন্তু গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার জনগণকে বঞ্চিত করেছে, তাদের পাশে দাঁড়ায়নি। বিএনপি জনগণের জন্য কাজ করেছে, আগামীতেও করে যাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া, নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, উপজেলা বিএনপি নেতা ও বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সভাপতি মো. মশিউজ্জামান (মশি), বেলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছায়েদুর রহমান শাহাজান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মাসুদ রানা, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী রাকিব, মো. আকাশ মিয়া, হাজী জাকির হোসেন, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মাহালম আহমেদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. আজিজুল হক রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান পিয়ালসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান