1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী

হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির পথ, ইসলামের দৃষ্টিতে আশা ও ভরসা

মতিন সাগর
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আধুনিক জীবনের ব্যস্ততা ও চাপের মধ্যে মানুষ ক্রমেই হতাশা ও দুশ্চিন্তায় ভুগছে। ইসলামের দৃষ্টিতে, এমন পরিস্থিতিতে আল্লাহর উপর আশা ও ভরসা রাখা মানসিক শক্তি ও ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। কোরআন ও সুন্নাহতে বারবার আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামে প্রত্যাশা বা আশা বলতে বোঝায় ভালো পরিণতির বিশ্বাস নিয়ে আল্লাহর নির্দেশনা অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়া। কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা মানুষকে মানসিকভাবে স্থির থাকতে সহায়তা করে। তবে পার্থিব ব্যস্ততায় অনেক সময় মানুষ সেই ভরসা হারিয়ে ফেলে।

রাজধানীর দক্ষিনখান আশকোনা বাইতুল নাজাত জামে মসজিদের ঈমাম গত শুক্রবার খুদবার বয়ানে বলেন, পাপবোধ অনেক সময় মানুষকে হতাশ করে তোলে। বারবার ভুলের কারণে কেউ কেউ মনে করতে শুরু করেন, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করবেন না। ইসলামের ভাষায়, এ ধরনের হতাশা শয়তানের কৌশল। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, যারা নিজেদের উপর জুলুম করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন।

হাদিসে এসেছে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে, আল্লাহ তার সঙ্গে তেমনই আচরণ করেন। পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড় এ বিশ্বাসই ঈমানদারকে হতাশা থেকে রক্ষা করে।

জুমার নামাজ শেষে আইডিএন প্রতিনিধির এক প্রশ্নের জবাবে শায়খ মোঃ মোশতাক আহমদ মুজাহেদী পাঞ্জাতনী বলেন, দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তির জন্য রাসুলুল্লাহ (সা.) বেশি বেশি ইস্তিগফার ও দোয়ার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, নিয়মিত ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ দুশ্চিন্তা দূর করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দেন। কোরআনে আরও বলা হয়েছে, প্রতিটি কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান