নরসিংদীর বেলাব উপজেলার গরীব মেধাবী ছাত্র-ছাত্রী ও অসহায় মহিলাদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও স্যানিটারী প্যাড বিতরণ করা হয়েছে।
আজ (২৩ আগস্ট) হোসেন নগর পাইলট হাই স্কুলের মাঠে ২৫টি বাইসাইকেল, ১৫টি সেলাই মেশিন এবং ১৫০০ প্যাকেট স্যানিটারী প্যাড বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন বিইপিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ।
রিক্তা আক্তার বলেন, “সেলাই মেশিন পাওয়ায় আমার পরিবার অনেক উপকৃত হবে।”
ছাত্রী সোহানা এলি জানান, “বাইসাইকেল পাওয়ায় স্কুলে যাতায়াত সহজ হবে।”
Leave a Reply