1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি নেতার মন্তব্যে সমালোচনার ঝড়, পাল্টা পোষ্টে জনসমর্থন বাড়ছে হাসনাতের

মতিন সাগর
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কুমিল্লার দেবিদ্বার–ব্রাহ্মণপাড়া আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের এক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘যার বংশপরিচয় নেই, বাপ দাদার নাম নেই, সেও নাকি এমপি হবে।

মন্তব্যটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে সমালোচনা বাড়তে থাকে। অনেকের প্রশ্ন, জনসমর্থনের লড়াইয়ে ব্যক্তিগত আক্রমণ বা বংশ নিয়ে কটূক্তি কতটা গ্রহণযোগ্য।

এ প্রসঙ্গে বিভিন্ন মহল থেকে কবির পরিচিত লাইন ‘জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো’ উল্লেখ্য করে বিএনপি নেতার বক্তব্যের সমালোচনা করা হয়।

বিতর্কের পর নিজের ফেসবুক পোষ্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না। (সূরা লুকমান, আয়াত ১৮)।

কৃষক, ভবঘুরে, শিক্ষিত-বেকার,আধাবেকার, রেমিটেন্স যোদ্ধা,আমার বাবার মতো রাজমিস্ত্রী, খেটে খাওয়া মানুষ ও তাদের সন্তান এবং যাঁরা নেতা বানায়, কিন্তু নেতারা যাদেরকে কখনোই মানুষ মনে করে না- এবার তাঁদের নিয়েই হবে আমার ব্যালট বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ দিক।
দেবিদ্বার এলাকার বাসিন্দা হুজায়ফা প্রতিদিনের খবর প্রতিনিধিকে বলেন, “হাসনাত যেভাবে জবাব দিয়েছেন, তাতে সাধারণ মানুষ তাঁর পাশে দাঁড়াচ্ছে। বিএনপির নেতার অহংকারী মন্তব্যই তাঁর জয়ের জন্য যথেষ্ট কারণ হয়ে দাঁড়াতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান