1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সিলেটে মাদকসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৯। গত ৪ ডিসেম্বর রাতে সিলেট জেলার কোম্পানীগঞ্জে চালানো অভিযানে ঐ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬৪ বোতল অবৈধ বিদেশী মদ ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে ৫ ডিসেম্বর এক খুদে বার্তায় দাবি করে র‌্যাব সদর দপ্তর ।

র‌্যাব সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেটের একটি দল কোম্পানীগঞ্জের তেলিখালী বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৬নং ওয়ার্ডের কোম্পানীগঞ্জ সাকিনের বাসিন্দা আব্দুল আখল মিয়া (৪১) নামক এক ব্যক্তিকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এসময় তার দখল থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ৬৪ বোতল বিদেশী মদ এবং একটি পলিব্যাগে সংরক্ষিত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে এসব মাদক সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে বিক্রি করে আসছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআই

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান