1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং “জাসাস রামপুরা থানা ও হাতিরঝিল থানা” এর কর্মী সম্মেলন

ফরিদুল আলম ফরিদ
  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আজ ১৩ ডিসেম্বর, বাংলাদেশ টেলিভিশন এর বিপরীতে, ওনিয়ন লীফ রেস্টুরেন্টে বিএনপি’র চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং “জাসাস ঢাকা মহানগর উত্তর এর রামপুরা থানা ও হাতিরঝিল থানা” এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেলো।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাঈদ সোহরাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য এ জি এম শামসুল হক, সদস্য মোঃ জাহাঙ্গীর মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান মিহির।

বিএনপি’র চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং “জাসাস ঢাকা মহানগর উত্তর এর রামপুরা থানা ও হাতিরঝিল থানা” এর কর্মী সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর জাসাস আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন।

প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর জাসাস এর সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন আনু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হোসনে রব্বানী শাহীন। সঞ্চালনায় ছিলেন, রামপুরা থানা জাসাস এর পক্ষে মোঃ দেলোয়ার হোসেন দুলাল ও হাতিরঝিল থানা জাসাস এর পক্ষে মোঃ রিয়াজুল হক রুবেল।

এছাড়া রামপুরা থানা কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি, রামপুরা ও হাতিরঝিল থানার বিএনপি ও সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রামপুরা থানা ও হাতিরঝিল থানা জাসাস-এর গতকালের কর্মী সম্মেলনটি ছিল অত্যন্ত সফল, সুশৃঙ্খল ও প্রাণবন্ত। এত সুন্দর ও অর্থবহ একটি আয়োজন উপহার দেওয়ার জন্য সম্মানিত পরিচালনা কমিটি, রামপুরা থানার প্রস্তাবিত আহব্বায়ক দেলোয়ার হোসেন দুলাল ভাই ও প্রস্তাবিত সদস্য সচিব কল্লোল ভাইয়ের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।আপনাদের নিষ্ঠা, ঐকান্তিক পরিশ্রম, দক্ষ নেতৃত্ব ও সুচিন্তিত ব্যবস্থাপনার ফলেই সম্মেলনটি হয়ে উঠেছে জমজমাট, অনুপ্রেরণামূলক ও স্মরণীয়।

এই কর্মী সম্মেলন জাসাস-এর সাংগঠনিক শক্তি ও ঐক্যের প্রতিচ্ছবি হিসেবে সকলের মাঝে নতুন উদ্দীপনা ও সাহস সঞ্চার করেছে। ভবিষ্যতেও জাসাস-এর আদর্শ ও আন্দোলনকে আরও গতিশীল করতে আপনাদের এমন কার্যকর ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে—এই দৃঢ় প্রত্যাশা।

এছাড়াও রামপুরা থানা জাসাসের কর্মী ও সমর্থক এবং নেতৃত্বের প্রতি আন্তরিক অভিনন্দন ও ভালবাসা রইলো। সবাই খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে ভুমিকা পালন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান