1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

সন্ত্রাসী, ভোট জালিয়াত, মাফিয়া ও খুনিদের নিরাপদ আশ্রয়স্থল ভারত- হাসনাত আবদুল্লাহ

মতিন সাগর
  • আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের খুনিরা ভারতে আশ্রয় পাচ্ছে এমন অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভারতকে ‘সন্ত্রাসী, ভোট জালিয়াত, মাফিয়া ও খুনিদের নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে আখ্যা দেন। ওই পোস্টে প্রায় ১ লাখ ৪৬ হাজার প্রতিক্রিয়া পড়ে।

এছাড়াও তিনি বিভিন্ন সময় বক্তব্য প্রদানকালেও দাবি করেন, বাংলাদেশের বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের বিরুদ্ধে দেশে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও প্রত্যর্পণের বিষয়ে ভারতের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অপরাধীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিচারব্যবস্থা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য নেতিবাচক।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, বিষয়টি কূটনৈতিকভাবে স্পর্শকাতর হওয়ায় প্রমাণভিত্তিক আলোচনা ছাড়া প্রকাশ্য মন্তব্যে সতর্ক থাকা প্রয়োজন।

উল্লেখ্য, অতীতেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও ফৌজদারি মামলার আসামিদের ভারতে অবস্থানের অভিযোগ উঠেছে। প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও কার্যকর অগ্রগতি না হওয়ায় এ নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান