1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র চোরাচালান বাড়ছে

মতিন সাগর
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদক চোরাচালান বেড়েছে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্তপথে আসা এসব অস্ত্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে, যা নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সঙ্গে ভারতের সীমান্ত প্রায় ১২৯ কিলোমিটার দীর্ঘ। এ সীমান্তকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিদেশি অস্ত্র চোরাচালানের তথ্য পাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ তৎপরতা আরও বেড়েছে বলে জানায় সংস্থাটি।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর বিওপির গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে বিজিবি। এ সময় দুই মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে যায়। দুপুরে বিজিবি ৫৩ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক অরাজকতা তৈরির লক্ষ্যেই পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আনার পরিকল্পনার তথ্য ছিল। অস্ত্র চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, চেকপোস্ট ও অতিরিক্ত টহল চালানো হচ্ছে। এর আগে ২৮ নভেম্বর শিবগঞ্জ সীমান্ত থেকে তিনটি বিদেশি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবির ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই এসব অস্ত্র দেশে আনার চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান