1. nahin665@gmail.com : Nk :
  2. kayesahmedsalimbd@gmail.com : admin : Kayes Ahmed Salim
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত

খানকায়ে কাদেরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী সুন্নি মহা সম্মেলনের আজ শেষ দিন

মতিন সাগর
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ঢাকার আশকোনায় খানকায়ে কাদেরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী ১৩তম বার্ষিক সুন্নি মহা সম্মেলন আয়োজন করা হয়েছে। ফিন নূরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদরাসার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলন শুরু হয়েছে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে এবং চলবে তিন দিন। প্রতিদিন বাদ আসর থেকে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে আশকোনা দক্ষিণখান এলাকার মসজিদে হাসান-হোসাইন (রা.) সংলগ্ন মাঠ।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মদ ওয়ালী উল্লাহ আশেকী। তিনি ফিন নূরাইন ওয়ালিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রধান আলোচক হিসেবে থাকবেন আল্লামা মুফতি মুহাম্মদ গাউসুল্লাহ বাহাদুর। বিশেষ আলোচক হিসেবে অংশ নেবেন আল্লামা মুহাম্মদ আব্দুস সালাম কাদেরী।

সম্মেলনের প্রধান মেহমান হিসেবে থাকছেন আলহাজ মুফতি মিজানুর রহমান, চেয়ারম্যান, পিপলস ফ্যামিলি। সভাপতিত্ব করবেন আলহাজ মুহাম্মদ তাজুল ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, কোরআন-সুন্নাহভিত্তিক ইসলামী শিক্ষা প্রচার, আধ্যাত্মিক উন্নয়ন এবং সমাজে সুন্নি আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও খবর

2

© All rights reserved © 2025
ওয়েবসাইট ডিজাইন : মো: নাহিন খান